রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাতছড়িতে র‌্যাবের টহল

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানের যে স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল ওই এলাকা পরিদর্শন করেছে র‌্যাব। এটি র‌্যাবের নিয়মিত টহল বলে জানান সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তা। গতকাল রবিবার সকাল ৬টায় র‌্যাব সদস্যরা সাতছড়িতে আসেন। সকাল ১০টায় স্থানীয় টিপরা পল্লীসহ আশপাশ এলাকায় টহল দেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পুরুষদের কেউ কেউ গা ঢাকা দেন। র‌্যাবের টহলের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। তবে সাংবাদিকদের এর আশপাশেও যেতে দেয়া হয়নি। সাংবাদিকরা তাদের কাছে এ সম্পর্কে প্রশ্ন করলে তারা জানান এটি তাদের নিয়মিত টহল। উল্লেখ্য যে, গত ৩ জুন র‌্যাব সাতছড়িতে অভিযান চালিয়ে রকেট লাঞ্চারসহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এদিকে সিলেট র‌্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার রিয়াদ জানান এটি আমদের রুটিন ওয়ার্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com