স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের কার্যক্রমের উপরই নির্ভর করছে মানুষ তাদের কিভাবে মূল্যায়ন করবে। জনগণ আশা করছে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য যা করার দরকার সেটি করবেন। যত দ্রুত সম্ভব জনগণের অধিকার আদায়ের সুযোগ দেবেন। জনগণের মালিকানা জনগণ যাতে ফেরত পায় সে পরিবেশ সৃষ্টি করবেন। তাহলেই আমরা
স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-জনতার ওপর হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়। জিজ্ঞাসাবাদ শেষে আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে। ব্যারিস্টার সুমনের রিমান্ড
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক থেকে ৪ কেজি গাঁজাসহ হোসাইন আহমেদ শাকিল (২৩) এক যুবক কে আটক করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়ানী গ্রামের আব্দুল হান্নানের পুত্র। গতকাল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার স্কুল বেগের ভেতর থেকে ৪ কেজি গাঁজা জব্দ সহ তাকে আটক
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (৫৫)। তিনি একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে ব্যারিস্টার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াত নেতার মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (অব্যাহতি প্রাপ্ত) সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশ (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের পৃথক স্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বিগত ১৫টি বছর যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তারা এতটা দলকানা ছিল যে তাদের দল ও সমর্থক ছাড়া ভিন্ন দল ও ধর্মের মানুষকে এক
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ নারীসহ পাঁচ জনকে আটক করেন। ধৃত ব্যক্তিররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের হরতকি পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজল মিয়াকে অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে ও মুক্তির দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মানববন্ধন করছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে পানিউমদা, কুর্শা, বড়কান্দি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক
এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন হলেন- পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০)