বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (৫৫)। তিনি একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোঃ রাজু মিয়ার সাথে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে-ভাতিজা মোঃ হাছান মিয়া (৪০) হোসেন মিয়া (৩৫) ও মুক্তার মিয়া (৩০) এর দীর্ঘদিন যাবত বাড়ি ভূমি নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির ভূমি বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মিমাংসার জন্য শালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষের বিরোধ মিমাংসা হয়নি। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে বিরোধীয় স্থানে জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে রাজু মিয়া তার মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।
খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিরোধীয় স্থানে জাম্বুরা গাছ কাটা নিয়ে সংঘর্ষ হয়। এতে রাজু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com