রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আটক ৫

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ নারীসহ পাঁচ জনকে আটক করেন। ধৃত ব্যক্তিররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাস এর পুত্র কামদেব দাস (৪৫), লাখাই উপজেলার গোন্তোষপুর গ্রামের মনিন্দ্র দাস এর স্ত্রী মায়া রাণী দাস (৪৫) ও তার কন্যা মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাস এর কন্যা স্বপ্না রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাস এর পুত্র সুকেন দাস(১৯)। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ (পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান। ধৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com