নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত ৭৫ লাখ টাকার ব্রিফকেস রহস্যের নায়ক শাহীনকে আজ কোর্টে প্রেরণ করা হবে বলে একটি সূত্রে জানা গেছে। এদিকে জনতা হাতে আটকের পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে সূত্রে জানায়। এদিকে গতকাল দিনভর শাহীনের দেয়া তথ্য অনুযায়ী তদন্তকরী কর্মকর্তা
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭জন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার মনকুটা গ্রামের নায়েব আলীর ছেলে বেনু মিয়া (৩৪), আবু জাহির (৬৫), ফারুক মিয়া (২২) তার পিতা আরব আলী (৬০) ও নাহেদুল ইসলাম (১৮)। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিল। গতকাল সকাল ৯টার দিকে
কিবরিয়া চৌধুরী/মো: আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৭৫ল টাকা সহ ব্রিফকেস লুটের ঘটনায় জড়িত মূল হুতা শাহিনকে গতকাল সোমবার জনতা ধরে পুলিশে সোর্পদ করেছে। সকাল সাড়ে ১০টায় দিকে গহরপুর গ্রামবাসী শাহিনকে তার শশুর বাড়িতে ঘুরা ফেরার সময় আটক করে। নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে সেকেন্ড অফিসার এস আই শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে
স্টাফ রিপোর্টার ॥ ৭ দফা দাবিতে সিলেট বিভাগে ১১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহনের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগের চারটি জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকালে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহ্বায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ শফিকুর রহমান চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরু বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রিনীল ভট্টাচার্য্য ও মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হল-লাখাই উপজেলার বুল্লা তেঘরিয়া গ্রামের উস্তার মিয়ার পুত্র আলাউদ্দিন (২৫) ও একই গ্রামের মৃত সঞ্জব আলীর পুত্র
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বহু অপকর্মের হোতা আছকিরের ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। তার অপকর্মে অতীষ্ট এলাকাবাসীর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে গতকাল। আছকিরের বাড়ি চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে। সে ওই গ্রামের হাজী আমর উল্লার পুত্র। তার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, সরকারি জমি দখল, নারী নির্যাতন, নিরীহ মানুষকে মামলা মোকদ্দমায় হয়রানি, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ভূমি নিয়ে বিরোধ ও শালিশ বোর্ড অমান্য করে এক পক্ষ পুলিশ প্রশাসনের সহযোগিতায় নির্মান কাজ করা এবং নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শহীদ শাহিদ মিয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি করার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে স্থানীয় নতুন বাজার মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২৪ ঘন্টার
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ সফরে আসছেন। সফরকালে তিনি ইতিপূর্বে সম্পন্ন ১৩টি প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বেলা ২টায় স্থানীয় নিউ ফিল্ডে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফর সূচি উল্লেখ করা হয়েছে প্রধামন্ত্রী শেখ হাসিনা ওই
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রশিদপুর চা বাগানে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১টায় রশিদপুর নাটমন্দিরে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী,
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুর চৌমুহনীকে যানজট ও যৌন হয়রানীকারী বখাটে মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী সহ কয়েকশত সচেতন লোকজন অংশগ্রহণ করেন। চৌমুহনী ব্যবসায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোতাব্বির হোসেন। মাওলানা আবু জাহিরের পরিচালনায় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাজী সামছুল হক মাস্টার।
এক্সপ্রেস ডেক্স ॥ বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন ইউকের ২০১৪ সালের “বিসিএ ক্যাটারার অফ দ্যা ইয়ার” পুরষ্কার পেয়েছেন রাত্রি চৌধুরী হাসিনা। তাকে ইয়র্কশায়ার ও হাম্বারসাইড এলাকার অন্যতম কারি উদ্যোক্তা হিসাবে এ পুরষ্কারে ভূষিত করা হয়। সম্পূর্ণ কাস্টমারদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হন তিনি। রাত্রি চৌধুরীই প্রথম বাংলাদেশী নারী যিনি এ পুরস্কারে ভূষিত হলেন। যুক্তরাজ্যের হাল শহরের “বেঙ্গল লাউঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জের একটি কমিউনিটি ক্লিনিক গো-শালায় পরিণত হয়েছে। গরু ব্যবসায়ীরা কমিউনিটি ক্লিনিকের পাশে গরু রাখার কারনে ক্লিনিকটির আশ-পাশের পরিবেশ মারাত্মকভাবে দূষন হচ্ছে। ক্লিনিকে এসে রোগীরা অস্বস্থিবোধ করেন দুর্গন্ধের কারনে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুরস্থ কমিউনিটি ক্লিনিকটি স্থাপনের জন্য ওই গ্রামের মৃত আলহাজ্ব চাঁদ মিয়ার পরিবারের পক্ষ থেকে ৫ শতাংশ