শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭জন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার মনকুটা গ্রামের নায়েব আলীর ছেলে বেনু মিয়া (৩৪), আবু জাহির (৬৫), ফারুক মিয়া (২২) তার পিতা আরব আলী (৬০) ও নাহেদুল ইসলাম (১৮)। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিল। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার কামাইছড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-নির্মাণ শ্রমিকরা পিকআপযোগে শ্রীমঙ্গল থেকে বাহুবলে কাজের জন্য যাচ্ছিল। সকাল ৯টার দিকে পিকআপটি কামাইছড়ায় পৌছুলে বিপরীতমুখী শ্রীমঙ্গলগামী সিরামিকদ্রব্য বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে আবু জাহির, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনু মিয়া ও ফারুক মিয়া, মৌলভীবাজার হাসপাতালে নাহিদুল এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরব আলী মারা যায়। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও লছনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ব্যাপারে সাতগাও পুলিশ ফাঁড়ির এস আই নানু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com