মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক বেশিরভাগ ভেঙে খানা-খন্দকে পরিণত হয়েছে। শুধু পিস নয়, অনেক জায়গায় পাথর, খোয়া ও বালি পর্যন্ত উঠে গেছে। রাস্তায় রাস্তায় অসংখ্য গর্ত। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দিনদিন ভেঙ্গে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গত বর্ষা মৌসুমে রাস্তাটির অধিকাংশ অংশে গর্তের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১২ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩০টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিজিবি ১ কোটি ৪৬ লক্ষ ৮৬ হাজার ৭৭০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে ভয়াবহ সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র বাদী হয়ে এ মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে স্কুল ছাত্র জনি হত্যা মামলার আসামি সাজু মিয়াকে উত্তম মধ্যম দিয়েছে কতিপয় শিক্ষার্থী। এ সময় তারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত তাকে পুলিশ রক্ষা করে। এ ঘটনায় কোর্ট ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ চীফ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার জেরে পৌরসভার আনমনু, তিমিরপুর, পশ্চিম তিমিরপুর ও চরগাঁওসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারার সময়সীমা বৃদ্ধি করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাড়াশি অভিযান শুরু হয়, যেখানে অন্তত ৪ জনকে আটক করা হয়েছে। যা জনমনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হবিগঞ্জ ডায়াগনস্টিক ও কিনিক ওনার্স অ্যাসোসিয়েশন। বিশেষ করে নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতাল ও নবীগঞ্জ ডিজিটাল ল্যাবসহ একাধিক স্বাস্থ্যসেবা ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ােভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। গতকাল
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যক্তিগত রেশারেশিকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে ৪দিন ধরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নারী-পুরুষ। বেশ কয়েকটি দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অর্ধশতাধিক দোকান লুট করা হয়েছে। ট্রাক, বাস, সিএনজি, ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছে। বিভিন্ন যানবাহন, দোনপাট ভাংচুর, অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় এসএসসি ফল প্রত্যাশী জনি দাস হত্যাকাণ্ডের পাঁচদিনের মাথায় ঘাতক সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার ভোরে শহরের কামড়াপুর এলাকা থেকে সাজু