বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভাংচুরের ঘটনায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের নিন্দা

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হবিগঞ্জ ডায়াগনস্টিক ও কিনিক ওনার্স অ্যাসোসিয়েশন। বিশেষ করে নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতাল ও নবীগঞ্জ ডিজিটাল ল্যাবসহ একাধিক স্বাস্থ্যসেবা ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ােভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সফিকুল বারী আউয়াল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ হাসপাতাল ও ল্যাব পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মালিকদের শান্তনা জানান। প্রতিনিধিদলে ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মনসুর আহমেদ এমদাদ, সদস্য সিরাজুল ইসলাম আপন, বিপ্লব দেব প্রমুখ। নেতারা বলেন, ইউনাইটেড হাসপাতাল ও ডিজিটাল ল্যাবে হামলা চালিয়ে যে অপূরণীয় তি করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এসব হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com