বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। গতকাল রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরতি বনাঞ্চলের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ২৫০ গজ ভেতরে সেগুন বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক বহন করে আনতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল মদ ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com