বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আতংকের নাম কিশোর গ্যাং। স্কুল-কলেজ, শপিংমল, গুরুত্বপূর্ণ স্থানে তাদের দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ বাদী হয়ে মামলা করেও এদেরকে দমন করতে পারছে না। তবে সচেতন মহলের দাবি প্রকৃত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। নতুবা তাদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলবে। তবে যাতে নিরপরাধ শিশুকে জড়ানো না হয় সেদিকেও নজর দিতে হবে আইন শৃংখলা বাহিনীকে। গত শনিবার দিবাগত গভীর রাতে ডিবির ওসি শামীম ইকবাল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কিশোর গ্যাং দমনে পরিচালিত এ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে ডিবির ওসি জানান। তিনি জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি চাইনিজ (দেশীয়) কুড়াল, ২টি লোহার হাতলযুক্ত লম্বা কিরিচ, ৩টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি এসএস পাইপের হাতলযুক্ত কিরিচ, ১টি হাতলবিহীন রামদা, ৩টি লোহার পাইপ এবং ৩টি অ্যালুমিনিয়ামের পাইপ। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আবার কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছে। তবুও কিশোর গ্যাং সদস্যদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com