সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলেন- বেগমপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে জয়নাল মিয়া(৪০) ও হেলাল আহমেদের ছেলে রাফি আহমেদ(২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল আহমেদ ওই জমির বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। রবিবার দুপুরে হেলাল আহমেদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে গতকাল সন্ধ্যায়ই এসআই জয়ন্ত কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জয়নাল মিয়া (৪০) ও রাফি আহমেদ (২৪) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com