বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ নাসির (২৫)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার বিকালে সিলেট ৯ র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম জানান ১৮ এপ্রিল মধ্যে রাতে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাসির মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ নুর উদ্দিন। র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকেন। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকালে তিনি তার পরিচিত হাসন মিয়ার সঙ্গে সিএনজি যোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে চা বাগানের নির্জন স্থানে অবস্থানকালে ২ জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠি হাতে তাদের ধাওয়া করলে হাসন মিয়া পালিয়ে যান এবং ভুক্তভোগী নারী একা পড়ে যান। পরে দুর্বৃত্তরা ওই নারীকে জোরপূর্বক বাগানের ভেতরের নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং তার কান থেকে স্বর্ণে দুল ছিনিয়ে নেয়। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করে। এর আগে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে মামলার আরেকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com