মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শহরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় এসএসসি ফল প্রত্যাশী জনি দাস হত্যাকাণ্ডের পাঁচদিনের মাথায় ঘাতক সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার ভোরে শহরের কামড়াপুর এলাকা থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। সাজু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত খোশমান মিয়ার ছেলে। সে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। এর আগে, শনিবার (৫ জুলাই) বিকালে নিহত জনির বাবা নরধন দাস বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গেল বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয় নিজ বাসায় চুরি করতে আসা এক ব্যক্তিকে ধরে ফেলেন। এ সময় ওই ব্যক্তি তাদের উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। বড় ভাই জীবন দাস জয় এখনো চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মূল সন্দেহভাজন হিসেবে সাজু মিয়াকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না, চুরির উদ্দেশ্যেই হত্যাকান্ড হয় বলেও জানান তিনি। এ মামলায় আর কেউ জড়িত নয়। সেই হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। পরে বিকালে সাজু মিয়াকে আদালতে নেয়ার পর আদালতে স্বীকারোক্তি না দেয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এদিকে জনি হত্যার পর আসামি গ্রেফতারের দাবিতে শহর উত্তাল হয়ে উঠে। প্রতিদিনই থানা ঘেরাওসহ বিক্ষোভ করে এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com