রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার আঞ্চলিক মহাসড়কের মনতৈল গ্রামের পাশে মোটরসাইকেল চুরির করে নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে জনতা। রোববার সকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চোর উপজেলার বেগুনাই গ্রামের মোশাহিদ তালুকদারের ছেলে আকিবুল তালুকদার (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতের দিকে পুর্ব বুল্লা গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের বসত ঘরের গেইট কৌশলে খুলে মোটরসাইকেলটি নিয়ে যায় কয়েকজন চোর। পথে আঞ্চলিক মহাসড়কের মনতৈল এলাকায় গিয়ে মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। তখন চোরদের গতিবিধি স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা মোটরসাইকেলটি কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে চোর চক্রের কয়েকজন পালিয়ে যায়। এ সময় জনতা আকিবুলকে আটক করে মোটরসাইকেলসহ পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাদি হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন। লাখাই থানার এসআই মোঃ জিয়াউর রহমান জানান, আটককৃত চোরকে থানায় নিয়ে আসার পর মামলা দায়ের করা হয়েছে। তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার রিমান্ড চাওয়া হবে। সে কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পর্ক আছে কি না।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, স্থানীয়দের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com