স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৮জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৭ জন, বিএনপি ১ জন। যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন আওয়ামীলীগ মনোনীত হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলাযুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হানা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক কর্মকর্তাদের কাছে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ৭দিনের মধ্যে সকল সমস্যা সমাধান করার নির্দেশ প্রদান করা হয়। গতকাল রবিবার সকালে সাদ পোষাকে দুদকের একটি টিম হাসপাতালে যান। এ সময় দুদক কর্মকর্তারা হাসপাতালে কোন ডাক্তার পাননি। তারা দেখেন
স্টাফ রিপোর্টার ॥ ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে কে পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে একটি নির্ভরযোগ সূত্র জানিয়েছে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানই পাচ্ছেন দলীয় মনোনয়ন। ইতিমধ্যে কেন্দ্র থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপিকে টেলিফোনে জানানো হয়েছে যে, আগামী হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে দল থেকে
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা-শিশুসহ প্রায় ১০জন আহত হয়েছেন। আহতদের রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও
স্টাফ রিপোর্টার \ জেলায় পৃথক বজ্রপাতে চা শ্রমিক তরুণীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল শুক্রবার জেলার নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন-চুনারুঘাটের আমু চা বাগানের প্রদীপ উড়াও’র মেয়ে সীমা উড়াও (১৮), নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় বেতাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সিজিল
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের কামড়াপুর পয়েন্ট পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার। গতকাল সকাল ৯টায় প্রবল বৃষ্টির মধ্যে বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সচিবকে বাঁধ সংস্কারের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সচিব কামড়াপুর ব্রীজ থেকে পুরান বাজার পয়েন্ট পর্যন্ত পুরো বাঁধেই জিও ব্যাগ
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ দখলদারের হাত থেকে শতকোটি টাকার ভূমি উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের দক্ষিণাংশে বহমান সোনাই নদীর পাড়সহ বাজারের ভিতর সরকারী শতাধিক শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কোন ধরণের হস্তক্ষেপ না থাকায় সরকারী জায়গায় বহুতল ভবনও নির্মাণ করে দখলে রেখেছিল ভূমি দস্যুরা। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে
আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে এক সাব ঠিকাদারকে অপহরণ করার ৮ ঘন্টা পর হবিগঞ্জ সদর থানার পুলিশ উদ্ধার করেছে। এ সময় ৩ অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত অপহরণ কারীরা হল:- বানিয়াচং উপজেলা সদরের পূর্বঘর গ্রামের মহিব উল্লার পুত্র হাফিজুর রহমান (৩০), হাজরা পাড়া গ্রামের বাদল মিয়ার পুত্র খেলু মিয়া (৩০)