শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে অবৈধ দখল হওয়া শতকোটি টাকা ভূমি উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ দখলদারের হাত থেকে শতকোটি টাকার ভূমি উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের দক্ষিণাংশে বহমান সোনাই নদীর পাড়সহ বাজারের ভিতর সরকারী শতাধিক শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। কোন ধরণের হস্তক্ষেপ না থাকায় সরকারী জায়গায় বহুতল ভবনও নির্মাণ করে দখলে রেখেছিল ভূমি দস্যুরা। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান পর্যায়ক্রমে সরকারী ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন। টানা তিন দিনসহ চলমান অভিযানে প্রায় শতাধিক শতাংশ ভূমি উদ্ধার হয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান-সরকারী সম্পত্তি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। অচিরেই মাধবপুর বাজারের ভিতরের পুকুরটি উদ্ধারে আমরা অভিযান চালাব।
এদিকে অবৈধ স্থাপনা ভেঙ্গে উন্মুক্ত করে দেওয়ায় বাজারের সৌন্দর্য্যবৃদ্ধিসহ জনগণের চলাচলের সুবিধা হয়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com