সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৬৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা-শিশুসহ প্রায় ১০জন আহত হয়েছেন। আহতদের রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় সিলেট থেকে ঢাকাগামী ঔষধ কোম্পানির একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো (ঠ-১৩-৪৫৭) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকা মেট্রো (চ-১৫-৪২১৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় উভয় গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা মহিলা-শিশুসহ প্রায় ১০ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার পর কোনো আহতদের পাইনি। তাদেরকে স্থানীয় লোকজন সিলেট প্রেরণ করেছে। তাই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com