শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ হাসপাতালে দুদকের হানা বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হানা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক কর্মকর্তাদের কাছে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ৭দিনের মধ্যে সকল সমস্যা সমাধান করার নির্দেশ প্রদান করা হয়। গতকাল রবিবার সকালে সাদ পোষাকে দুদকের একটি টিম হাসপাতালে যান। এ সময় দুদক কর্মকর্তারা হাসপাতালে কোন ডাক্তার পাননি। তারা দেখেন সেখানে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ইন্টার্নি চিকিৎসকরা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর কোন ডাক্তারের দেখা না পেয়ে ফিরে যান দুদক কর্মকর্তারা। কিছুক্ষণ পর জেলা সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ এর নেতৃত্বে পোষাক পড়া একটি টিম অভিযানে যান। বিকেল পর্যন্ত অভিযান চলে। এ সময় জরুরী বিভাগে দায়িত্বপ্রাপ্তরা জানান, ডাক্তার তাঁর নিজ রুমে অবস্থান করছেন। পরে সেখানে গিয়ে ডাক্তার মিঠুন রায়কে পান দুদক কর্মকর্তারা। সেখানে ডাক্তার মিঠুন রায় দুদক কর্মকর্তাদের জানান, তিনি সেখানে কয়েকজন রোগীর ছাড়পত্র লিখছিলেন।
পরে দুদক টিম সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে অব্যবস্থাপনা দেখতে পান। এছাড়া সরকারি ঔষধ বিতরণে বিভিন্ন অনিয়ম পান তারা। একই সাথে বিভিন্ন সঙ্কটও দুদক কর্মকর্তাদের নজরে আসে। এ ব্যাপারে সকল সমস্যা সমাধান করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিয়ে যান দুদক।
এ ব্যাপারে বাংলাদেশ দুদকের হবিগঞ্জ সহকারি পরিচালক মোহাম্মদ এরশাদ বলেন, আমরা হবিগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন অনিময় পেয়েছি। দ্রুত সকল সমস্যা সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com