বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুরে পৃথক বজ্রাঘাতে নিহত ৩

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলায় পৃথক বজ্রপাতে চা শ্রমিক তরুণীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল শুক্রবার জেলার নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-চুনারুঘাটের আমু চা বাগানের প্রদীপ উড়াও’র মেয়ে সীমা উড়াও (১৮), নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় বেতাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সিজিল মিয়া (৪৫) ও মাধবপুর উপজেলার বুল­া গ্রামের জিতু মিয়ার ছেলে ফয়সল মিয়া (৩৭)।
স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালের দিকে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান নবীগঞ্জের গুজাখাইর বেতাপুর গ্রামের জেলে সিজিল মিয়া। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইদিন বেলা ১১টায় বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ধান কাটতে যান চা শ্রমিক তরুণী সীমা। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলপাড় এলাকায় বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়াও দুপুরের দিকে মাধবপুর উপজেলার ছানকা বুল­া গ্রামে জমিতে ধান কাটতে যান ফয়সল মিয়া ও তার সঙ্গীরা। কর্মরত অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান ফয়সল। এসময় আহত হন একই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে খোকন মিয়া ও কালা মিয়ার ছেলে সামছু মিয়া।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের সব তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com