স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ (নিউফিল্ড) উদ্ধারের দাবী জানানো হয়েছে। রোজ বাংলাদেশের চেয়ারম্যান হারুন চৌধুরী চুনু গতকাল হবিগঞ্জে প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবী জানান। লিখিত বক্তব্যে হারুন চৌধুরী চুনু বলেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে নিজস্ব মাঠ নিউফিল্ডে অন্যায়ভাবে তৈরী করা হয়েছে কিবরিয়া মিলনায়তন। প্রায় ২৫ বৎসর পর সম্প্রতি ওই এলাকায় গেলে
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের তাকিয়া আক্তার নামে দুই বছরের শিশু খালে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের জাহির মিয়ার শিশু কন্যা। গতকাল দুপুর ১ টার দিকে তানিয়া বাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে তাকে খাল থেকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা
প্রেষ বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সভা গত শনিবার স্থানীয় ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক উক্ত সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক কার্যাবলী ও বিভিন্ন কর্মকান্ডগুলি উত্থাপন করেন। ডায়াবেটিক জেনারেল হাসপাতালটি সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ৮ কোটি ২০ লাখ টাকায় নির্মাণ কাজ সমাপ্ত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ শ্রীশ্রী কালীবাড়িতে সার্বজনীন দুর্গাপূজা ১৪২১ বাংলা সনের কমিটি গঠনকল্পে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় বিমলজ্যোতি চক্রবর্তী রঞ্জুকে সভাপতি ও অনাথ বন্ধু তরপদার অশোককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী কালীবাড়ি কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু। সভা পরিচালনা করেন শংখ
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার কাসিমনগরের বারইপাড়া এলাকায় গতকাল সোমবার দুপুরে মোটরসাইকেলের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়- ওই দিন দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মৃত সৈয়দ মিয়ার স্ত্রী লাল বানু (৬৫) রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় পিছন দিক থেকে একটি মোটর সাইকেল চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর বাইপাস পয়েন্টে গত শুক্রবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সহায়তা চেক বিতরণ করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সোমবার পৌরভবন সভাকক্ষে অনুষ্ঠিত এক চেক বিতরনী সভায় প্রধান অতিথি আলহাজ্ব জি, কে গউছ ক্ষতিগ্রস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার সহায়তা চেক বিতরন করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শতক ভূমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেছে মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মোতাজিলপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দলিলকৃত ৩৭ শতক ভূমি ওই গ্রামের প্রভাবশালী কামাল মিয়া, আলাল মিয়া নামের ব্যাক্তিরা
স্টাফ রিপোর্টার ॥ গতকাল বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি গ্রামে গ্রামে স্কুল স্থাপন করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়নি। বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার গতকাল সরজমিন পরিদর্শন করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এছাড়া সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার বরাবরে অনুলিপি দেয়া হয়েছে। প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উল্লেখ করেন-২০১৩-১৪
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বিশিষ্ট মুরুব্বি ও ক্রীড়া সংগঠক ফেরদৌস আহমেদের পিতা আবু মোহাম্মদ আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না… … ..রাজিউন)। গতকাল সকাল ৬টায় তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল বাদ আছর শায়েস্তানগর জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা