বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি গ্রামে গ্রামে স্কুল স্থাপন করা হবে

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- এই সরকার ক্ষমতায় থাকলে প্রতি গ্রামে গ্রামে স্কুল স্থাপন করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, ১১নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খসরু, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলম মিয়া, আঃ হামিদ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নূর মিয়া তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com