নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের শমসের উল্লার ছেলে রমজান মিয়া, এনাতাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুমেন মিয়া, শৈলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে সজ্জাদুর মিয়া, কায়স্থগ্রামের আখিল মিয়ার ছেলে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব গাজীউর রহমান গাজীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারও সুন্নী মহা-সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ ২০ ফেব্র“য়ারী সোমবার বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত স্থানীয় উত্তর নরপতি জামে মসজিদ সংলগ্ন মাঠে ১২তম ইসলামী সুন্নী মহা-সম্মেলন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অনন্ত ভৌমিজ নামে এক হিন্দু ধর্মাবলম্বী যুবক এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এফিডেভিট সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের নাছিমাবাদ চা বাগানের মৃত কেশব ভৌমিজ ও তারা মনি ভৌমিজের পুত্র অনন্ত ভৌমিজ (১৮) তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গতকাল রোববার হবিগঞ্জ কোর্টে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে এফিডেভিটের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যুব ভলিবল সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা। গতকাল রোববার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ২৫-১৫, ২৫-১৪ ও ২৫-১৭ সেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে। এর আগে এই মাঠে সেমিফাইনালেও তারা সিলেট জেলাকে ২৫-২১, ২৫-১৭ ও ২৫-১৫ সেটে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জেলা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দুই কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক পাচারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সুমন (২১)। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার এসআই গোপেশ চন্দ্র দাস জানান, গতকাল শনিবার সকালে দুই কেজি গাঁজা নিয়ে সদর বাসস্ট্যান্ডে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের জামে মসজিদের নিকটে করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই। গত শুক্রবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি, মোঃ আব্দাল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ
সুহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবল মডেল প্রেসক্লাব বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ক্লাবের সকল সদস্যদের নিয়ে বাহুবল থেকে মাধবকুন্ড জলপ্রপাতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আনন্দময় একটি দিন পার করেন। দিনভর আয়োজনের মধ্যে ছিল পর্যটন এরিয়া ঘুরাঘুরি, খাবার গ্রহণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। মাধবকুন্ড জলপ্রপাতকে নিয়ে কিছু কথা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের শফিক মিয়ার সাথে তরিক উল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শফিক মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৩০) ও তরিকত উল্লার স্ত্রী শামছুন্নাহার (৫০) সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে
স্টাফ রিপোর্ট ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর বাদশা কোম্পানির গেইটের সামনে মাইক্রোবাসের চাপায় এজাহার মিয়া (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, এহাজার মিয়া গেইটের পাশে দাড়িয়ে ছিলেন । এ সময় দ্রুতগতিতে আসা একটি ঢাকাগামী মাইক্রো তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে আহত
এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চায় নির্বাচন কমিশন। কাগুজে ব্যালটের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে ভোট নেওয়ার কথা ভাবা হচ্ছে। যন্ত্র তৈরির কাজও অনেকটা এগিয়েছে। যন্ত্রটির সম্ভাব্য নাম ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম)। বাংলাদেশে কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে ছোট আকারে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের নতুন রূপই হলো ডিভিএম। তবে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। “সুস্থ-সতেজ রাখতে দেহ ও মন, খেলাধুলার প্রয়োজন।” এ বাক্যকে প্রতিপাদ্য করে ও ৭১’র সকল মুক্তিযোদ্ধা স্মরণে বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজার সংলগ্ন মাঠে রাসো সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে স্বাধীনতা গোল্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাসো সমাজকল্যাণ সংস্থা’র সহ সভাপতি