মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যুব ভলিবলে সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যুব ভলিবল সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা। গতকাল রোববার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ২৫-১৫, ২৫-১৪ ও ২৫-১৭ সেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।
এর আগে এই মাঠে সেমিফাইনালেও তারা সিলেট জেলাকে ২৫-২১, ২৫-১৭ ও ২৫-১৫ সেটে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম। ভলিবল উপ-কমিটির সভাপতি মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নজমুল হক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন ও ফটিক মিয়া। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com