মাধবপুর প্রতিনিধি ॥ এবারও সিলেট রেঞ্জে ১৭ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। শনিবার ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত
বানিয়াচং প্রতিনিধি ॥ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম হাজী শেখ রহমত আলীর সহধর্মনী নুরুন্নাহার বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। গতকাল শনিবার ভোরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী ও বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর বড় ভাবি। বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ জোবায়ের জসিমের মাতা ও প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার এএসআই আরিফুল আলম খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে ক্রেস্ট ও সম্মাননা পদক পেয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টায় সিলেট রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে এ ক্রেস্ট প্রদান করেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ ও মৌলভীবাজার জেলার
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোররাতে বিজিবি মনতলা সিমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। একই
প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃটিশ বিরোধী আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের কিংবদন্তি পুরুষ, সমাজসেবক, নবীগঞ্জের এক সময়ের জমিদার সর্বজন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত (বিধুবাবু) এর স্মৃতি স্মরণীয় করে রাখতে “শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত (বিধুবাবু) স্মৃতিপরিষদ” গঠিত হয়েছে। গত ২ আগস্ট বিকাল ৪.০০ ঘটিকায় নবীগঞ্জের ওসমানী রোডস্থ এহিয়া মার্কেটের কার্যালয়ে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার রবীন্দ্রনাথ দাশের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে প্রাইভেট কার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ২জন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ যাওয়ার জন্য কায়স্থগ্রাম বাজার থেকে রিক্সা করে আইনগাঁও যাচ্ছিলেন কায়স্থগ্রামের কদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া। আইনগাঁও পৌছানোর পর রাস্তা পারা-পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা প্রাইভেট
এক্সপ্রেস ডেস্ক ॥ দেড় বছর আগে আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশেদ্ভূত বৃটিশ স্কুলছাত্রী সিরিয়ায় বিমান হামলায় মারা গেছেন। তার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কয়েক সপ্তাহ আগে সিরিয়ার রাকায় রাশিয়ার জঙ্গি বিমান হামলায় খাদিজা নিহত হন বলে তারা জানতে পেরেছেন। খাদিজার বোন হালিমা খানম আইটিভিকে এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্যের ফিরে আসার পরিকল্পনা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মিন্টর চর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুর (৬৫) ও তার পুত্র মামুন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের এক সরকারী চাকুরীজীবির প্রভাবশালী ভাইর সাথে আধিপত্য বিস্তার নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এরই
এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশের এক প্রভাবশালী বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে প্রায় একশ রাউন্ড গুলি করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ওই বিজেপি নেতা বৃজপাল তেওটিয়াসহ ছয়জন আহত হয়েছে। বৃজপালকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের অত্যন্ত ঘনিষ্ঠজন বলে জানা গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিল
কাউছার আহমদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুম দে এর একক গানের এ্যালবাম “মায়ের মতো আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাদী মহলের পার্টি সেন্টারে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এর মোড়ক উন্মোচন করেন সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ হরিপদ রায়। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪টার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা হুমায়ূণ তরিফদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক, খাগাউড়া ইউপি
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে গাছ থেকে পড়ে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম কাউছার মিয়া (২৮)। তার বাড়ি পৌরসভার কুতুবেরচক গ্রামে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাউছার মিয়া সকাল ১০টার দিকে ডাল কাটার জন্য গাছে উঠে। এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ আলহাজ্ব সাফিক মিয়া চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় বড়ইউড়ি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন ও বড়ইউড়ি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করে গেছেন। তাই মরহুম মোঃ আলহাজ্ব সাফিক মিয়ার নাম বড়ইউড়ি ইনিয়নবাসির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় মসজিদ মাদ্রাসা মন্দিরসহ নানান ধর্মী