বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

এবারও সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এসআই মমিনুল

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ এবারও সিলেট রেঞ্জে ১৭ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। শনিবার ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের আর আর এফ কমান্ডেন্ট সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগেও তিনি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে পর পর ১৬বার বার এ পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তিনি ২০১৬ সালে জুলাই পর্যন্ত ৪১টি ডাকাতি, ১৫টি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে মাদক সম্রাট জুয়েল, ডাকাত জামাল, রজব আলী, আতাউর ও বানেশ্বর রাস্তায় মাদকের বিশাল চালান ধরতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com