বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে সাংবাদিক জসিমের মায়ের ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম হাজী শেখ রহমত আলীর সহধর্মনী নুরুন্নাহার বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। গতকাল শনিবার ভোরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী ও বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর বড় ভাবি। বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ জোবায়ের জসিমের মাতা ও প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল এর ফুফু। মৃত্যুকালে ৫ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আছর আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সহশ্রাধিক মানুষ অংশ নেন। পরে পুরানবাগ মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক শেখ জোবায়ের জসিমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু, সহ-সভাপতি হেমায়েত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, অর্থ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহমেদ আরজু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, কার্যকরি কমিটির সিনিয়র সদস্য সর্দার আজিমুল হক স্বপন, মখলিছ মিয়া, দিলোয়ার হোসেন, সাংবাদিক ফোরাম সভাপতি আবদুল কদ্দুছ বিশ্বাস, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ সাহিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com