নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ব্যাটারী চালিত টমটম গাড়ী উল্টে ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিধরপুর গ্রামের নিকটে যাত্রীবাহী একটি ব্যাটারী চালিত টমটম উল্টে ৩ যাত্রী আহত হন। আহতরা হলেন, স্থানীয় প্রজাতপুর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৩৫), মন্তাজ মিয়ার স্ত্রী মানিকজান বিবি (৪৫) ও ছেলে রাজন (১০)।
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে তাহমিনা বেগম (২২) নামের এক অন্তঃস্বত্তা গৃহবধুকে পিটিয়ে আহত করেছে স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্র জানায়, তাহমিনার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য তাকে মারধরসহ নির্যাতন করতো। গতকাল একই কারণে তার উপর নির্যাতন চালায়।
স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার গাজিপুর এলাকার গাজী কালুর মাজারের মেলায় গিয়ে মিনারা বেগম (৫০) নামের এক অন্ধ বিধবা মহিলা অগ্নিদ্বগ্ধ হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা শ্রীকুটা গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। জানা যায়, প্রতি বছরের ন্যায় গত রবিবার থেকে ওই মাজারে ওরস শুরু হয়। মিনারা তার এক সহযোগীকে নিয়ে ওরসে
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে সুদের টাকার জন্য মিনা বেগম (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তহসিল অফিসের পিয়ন আব্দুল আলীম। অপমানে মিনারা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের সেলিমের স্ত্রী। আহত মিনা বেগম জানান, স¤প্রতি একই গ্রামের মজব উলার
বাহুবল প্রতিনিধি \ উৎসাহ-উদ্দীপনা ও ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ১১ জন প্রার্থীর মাঝে হারুন আল-রশীদ ২২০ ভোট, আব্দুর রউফ মায়া আলী ১৫০ ভোট, মনিরুজ্জামান ফারুক ১৩৪ ভোট ও নাছিম উদ্দিন ১৩০ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৫৬৮ ভোটের
বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সুফিয়া মতিন মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোঃ
প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৬ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক, দৈনিক জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী সভাপতি এবং চ্যানেল এস ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রাকিল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এমএ আহমদ আজাদ (দৈনিক সমকাল), উত্তম কুমার পাল হিমেল (সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক
বাহুবল প্রতিনিধি \ মুক্তিযুদ্ধের ৪৪ বছর পেরিয়ে গেছে। এ যুদ্ধে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রুপশংকরপুর গ্রাম থেকে অংশগ্রহণ করেন যোদ্ধারা। যুদ্ধে পাকহানাদার কর্তৃক এ গ্রাম থেকে যারা শহীদ হয়েছে, তাদের স্বরণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ উদ্বোধন করলের এমপি কেয়া চৌধুরী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক অয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু
নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে তৃতীয়বারের মতো ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকালে ক্লাব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বিদায়ী
নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও মাঠে (কেপিএল) ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় মাসুম একাদশ লোকমান চৌধুরী একাদশকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান