বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে সুফিয়া মতিন মহিলা কলেজ ভবনের ফলক উন্মোচন

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন, নবীন  বরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।  গতকাল রবিবার সুফিয়া মতিন মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচঙ্গ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান, জনাব আলী কলেজ ভাইস প্রিন্সিপাল মোঃ সামসুজ্জামান, বানিয়াচং আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্বপনকুমার দাশ, বিএসডি দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদে, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বশির উদ্দিন আহমদ, আমবাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ছিদ্দিকী। সুফিয়া মতিন মহিলা কলেজ এর প্রভাষক তামান্না আক্তার, রজত কান্তি দাস ও বিনয় চন্দ্র গোপের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালামত আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পপতি লুৎফুর রহমান, প্রধান শিক্ষক আলী রহমান, ডা: মহিউদ্দিন মিয়া, প্রফেসর ফেরদৌসী রহমান, কবির হোসেন, মোস্তাফিজুর রহমান, রহমাতুল বারী, জাহাঙ্গীর আলম, নাজিরা আক্তার, লাত্তাকনু আক্তার, জহুরা খাতুন, মফিকুল হোসেন, তাসলিমা জাহান, দেবু ভট্টাচার্য্য, মহিবুর রহমান, মোহাম্মদ আলী, নৃপেন্দ্র চন্দ্র দাস, অনুপ কুমার দাস, জাকির হোসেন খান, ছাত্রী সাগরিকা খানম মীম, সানজিদা আক্তার, শারমিন আক্তার প্রমুখ। সভার পূর্বে কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে নবাগত শিক্ষার্থীর ফুলের তোড়া দিয়ে বরণ করেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি এবং সভা শেষে  কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com