সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রূপশংকরপুর গ্রামে স্মৃতিস্তম্ভ নির্মাণ উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ মুক্তিযুদ্ধের ৪৪ বছর পেরিয়ে গেছে। এ যুদ্ধে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রুপশংকরপুর গ্রাম থেকে অংশগ্রহণ করেন যোদ্ধারা। যুদ্ধে পাকহানাদার কর্তৃক এ গ্রাম থেকে যারা শহীদ হয়েছে, তাদের স্বরণে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ উদ্বোধন করলের এমপি কেয়া চৌধুরী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক অয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিকামী লোকেরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। যারা যুদ্ধ করতে এদেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের মর্যাদা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। তিনি বলেন, যুদ্ধে অংশ নিয়ে এবং পাকহানাদারদের নির্যাতনে যে ৯ জন রুপশংকরপুর গ্রামের শহীদ হয়েছেন, তাদের মর্যাদা ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার আবুল হোসেনের সভাপতিত্বে এতে মুক্তিযোদ্ধা, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com