নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে ওবায়দুল্লাহ এহিয়া নামের ১ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার কামারগাওঁ চরিতাতলা গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও চরিতাতলা গ্রামের নুরুল ইসলামের শিশু সন্তান ওবায়দুল্লাহ এহিয়া নামের ১ বছরের ছেলে ওই দিন বিকালে বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে সকলের অগোচরে পাশের পুকুরে পরে
অপু দাশ ॥ গতকাল বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্টিত হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর রাধা কৃষ্ণ মন্দিরে এ পূজা অনুষ্টিত হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল-সকাল ৮টায় পূজার্চনা, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি প্র্রদান, সকাল ১০টায় প্রসাদ বিতরণ, সকাল ১১টায় ধর্মীয়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ থেকে নিতাই সরকার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দেড় লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার বাতিরপুর গ্রামের কৃষ্ণ সরকারের পুত্র। গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর থানার এসআই বিপ্লব কুমারের নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর এলাকায়
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ওয়াবদা গেইটের নিকট টমটমের ধাক্কায় মারুফ মিয়া (৩৫) নামের এক পথচারী মৃত্যুপথযাত্রী। সে উপজেলার রিয়াজ নগর গ্রামের সাধু মিয়ার পুত্র। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই সময় মারুফ মিয়া রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়।
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর এলাকার বিশিষ্ট মুরুব্বী শাহ মোঃ মহরম আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। তিনি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়ার পিতা শায়েস্তাগনর এলাকার বিশিষ্ট মুরুব্বী শাহ মোঃ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে আব্দুর রউফ (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত জইন উল্লার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১২ সালের জুয়া মামলায় ৫ দিনের
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মনতল অপরূপা উচ্চ বালিকা বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন পলাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এমসি সভাপতি মোঃ আবু ছায়েদ মোল্লা। সহকারি শিক্ষক মজিবুর রহমান বাহার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে চুনারুঘাট সদর, শাকিরমোহাম্মদ ও মাধবপুর ক্লাষ্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার কাচুয়া, জারুলিয়া ও রানীগাও ক্লাস্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিটি ক্লাষ্টারের বিদ্যালয় অংশ নিচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরী প্রতি পাঠের উপকরণ
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায়
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ নেতা সুকোমল রায়, সহকারী
মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শিক্ষক মুজিবুর রহমান বাহারের পরিচালনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে
মাধবপুর প্রতিনিধি ॥ “শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত টিনা পালের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে বের করা হয়। প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই এলাকার মানিক মিয়ার সাথে একই এলাকার শুকুর আলীর পুত্র সাদ্দাম মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোশারফ (১৮), মায়া বেগম (৩১), কামাল মিয়া (৩০)