রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে শিক্ষা উপকরণ মেলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে চুনারুঘাট সদর, শাকিরমোহাম্মদ ও মাধবপুর ক্লাষ্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার কাচুয়া, জারুলিয়া ও রানীগাও ক্লাস্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিটি ক্লাষ্টারের বিদ্যালয় অংশ নিচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরী প্রতি পাঠের উপকরণ নিয়ে অনুষ্ঠিত এ মেলা পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খাতুন, পিটিআই সুপার, জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটরি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি আবুল খয়ের, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল ও সাংবাদিক ফোরাম সেক্রেটারি আলা উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ। মেলায় শিক্ষার্থী ছাড়াও শত শত অভিভাবক ও দর্শণার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com