বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
  • ১০১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহমদ আলী, পারভীন আক্তার খানম, খেলা চক্রবর্তী, আব্দুল হামিদ, দ্বীপক কুমার গোষ, আব্দুল হাই, আনোয়ারুল ইসলাম, ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আক্তার ও স্বাধীন ইসলাম রবি। পরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল শহীদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com