বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের হাওরে বজ্রপাতে ১ জনের প্রাণহানী

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে একজনের প্রাণহানী ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরেকজন। গতকাল রোববার দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের হউলারগড় হাওরে বজ্রপাতে হতাহতের ঘটনাটি ঘটে। নিহতের নাম মোশাহিদ আলী (৩৫)। তিনি করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম কানাই সরকার (২৫)। তিনি একই গ্রামের অনীল সরকারের পুত্র। আহত কানাই সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই দুই ব্যক্তি নৌকাযোগে স্থানীয় হউলারগড় হাওরে মাছ ধরতে যান। বেলা দেড়টার দিকে রিমঝিম বৃষ্টির সময় বজ্রপাত আঘাত হানে। এতে তারা দু’জনই আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং কানাই সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com