বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন ॥ আব্দুর রহমান আহ্বায়ক শামীম সদস্য সচিব

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার কল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শুক্রবার সার্কিট হাউজ রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এমজি মোহিত। মোঃ শফি উল্লাহ পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঠিকাদার আব্দুর রহমান, নাজমুল হোসেন বাচ্চু, এস এম আব্দুর রউফ মাসুক, মোস্তাক গাজী, রকিবুল ইসলাম, হাজী শেখ মোঃ শাহ্ আলম, মোঃ শামীম মিয়া, মোতাহের হোসেন রিজু, মোঃ ফজল মিয়া, মোঃ নাছির উদ্দিন, তুহিন খান, মোঃ শাহিনুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান ইকবাল, মোঃ নজরুল ইসলাম শামীম, ইঞ্জিনিয়ার দেবাশীষ রায়, ওয়াহিদ হোসেন মস্তু, সালেহ চৌধুরী, মোঃ কুতুবুল আলম, মোঃ আজিজুর রহমান আজিজ, সাইফুল ইসলাম জুয়েল, আব্দুর রহিম প্রমূখ।
সভায় বিশিষ্ট ঠিকাদার শাহ্ মাসুদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাঁর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে উপস্থিত সকল ঠিকাদারগনের সর্বসম্মতিক্রমে আব্দুর রহমানকে আহ্বায়ক ও মোঃ শামীম মিয়াকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও গণপূর্ত বিভাগের সকল ঠিকাদারগণকেই আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ মাসের মধ্যে সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com