বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় হামলায় বৃদ্ধসহ আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৭৫৬ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে জোরপুর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে চুনারুঘাট ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত বুধবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের নোয়াপাড়া (দক্ষিণ মিরাশী) গ্রামের পরেশ সুত্র ধরের জমির উপর দিয়ে একই গ্রামের সুবেন্দ্র সুত্রধর এর ছেলে সুনির্মল সুত্রধর ও শিরিস সুত্রধরের ছেলে শ্রীবাস সুত্রধর এবং হৃদয় সুত্রধরসহ রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এতে বাধা দেন জমির মালিক পরেশ সুত্রধর। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পরেশ সুত্রধর (৬০), দিপেন্দ্র সুত্র ধর (৬৫) ও জুসেন সুত্রধর (২২) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরেশ সুত্রধরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন এবং দিপেন্দ্র সুত্রধর ও জুসেন সুত্রধরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com