বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মোবাইল ফোন বিস্ফোরণে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৮১৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলায় চার্জ দিতে গিয়ে মোবাইল ফোন বিস্ফোরনে সাজু মিয়া (১২) নামের কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চকগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর উপজেলার পুটিজুরী চকগাও গ্রামের জালাল মিয়ার পুত্র।
জানা যায়, দুপুর ১টার দিকে বৈদ্যুতিক ছকেটে মোবাইল ফোন চার্জে লাগিয়ে জামার পকেটে মোবাইলটি রেখে ঘুমিয়ে পড়ে কিশোর সাজু মিয়া। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গেই সাজু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোবাইলটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে গেছে। তার অকাল মৃত্যুতে সাজু মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com