বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মেয়র প্রার্থী মিজানকে বিজয়ী করার অঙ্গীকার উমেদনগরবাসীর ॥ শেখ তারেক উদ্দিন সুমনের সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন উমেদনগরবাসী। গতকাল শনিবার উমেদনগর শাহজালাল একাডেমিকে দলমত নির্বিশেষে তকে একক প্রার্থী ঘোষণা করেন। এছাড়াও অপর মেয়র প্রার্থী শেখ তারেক উদ্দিন সুমন মিজানুর রহমান মিজানকে সমর্থন এবং গ্রামবাসীর একতাকে সম্মান জানিয়ে এবং দলের সিদ্ধান্ত অমান্য না করে তিনি সমর্থন প্রদান করেন। আজ তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন বলে জানান। বারো‘র সরদার হাজী সোনা মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেনে ফরিদ মিয়া, হাজী শফিক মিয়া, নিরু মিয়া, ভিংরাজ মিয়া, নানু মিয়া, হান্নান মিয়া, সেলিম মিয়া, আজিজুর রহমান, শাহীদ মাস্টার, কালু মিয়া, বদর উদ্দিন, বুলবুল আহমেদ, আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন অহমেদ, আফজল মিয়া, আব্দুল আউয়াল ইদু, ফয়সল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মফিজ মিয়া, সেলিম মিয়, আউয়াল মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, শেখ তারেক উদ্দিন সুমন, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা প্রমুখ। এছাড়াও উমেদনগর এলাকার দুই সহশ্রাধিক বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় তারা গত পৌর নির্বাচনের ন্যায় ঐক্যভাবে শতভাগ ভোট প্রদানদের অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com