মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে ঈদের রাতে চুরি

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের স্টাফ কোয়ার্টার দক্ষিণ আবাসিক এলাকার ঈদের রাতে চুরির ঘটনা ঘটেছে। চুরেরা নগদ টাকা স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। জানা যায়, ওই এলাকার সাবেক অধ্যক্ষ আনফর উল্লাহর বাসায় ভাড়াটে হিসেবে রয়েছেন ব্যাংকার হানিফ ও জাহাঙ্গীর আলম। গত ৪ জুন রাতে ঈদের ঘোষণা আসলে তারা বাসায় তালা দিয়ে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি চলে যান। তালা দিয়ে বাসা নিরাপদ নয় এই ভেবে রাত ১১ টার দিকে ব্যাংকার হানিফ বাসায় চলে আসেন। এসময় তিনি দেখতে পান বাসার তালা কেটে কে বা কারা ঘরে প্রবেশ করে ষ্টীল আলমীরার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। একই ভাবে জাহাঙ্গীর আলমের বাসা থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বিষয়টি সদর থানা পুলিশকে মৌখিক ভাবে অবহিত করা হয়েছে বলে জানান, ব্যাংকার হানিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com