বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

টমটম চালক সাবাজ হত্যাকান্ড ॥ আরো এক ঘাতকের স্বীকারোক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৮০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার আনোয়াপুরের টমটম চালক তৌহিদুর রহমান সাবাজ (২৫) হত্যা মামলার অভিযুক্ত বিলাল মিয়া (১৮)কে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের জজ মিয়ার পুত্র বিলালকে গতকাল সকাল ৯ টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে গতকালই সে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল সরকার গতকাল সকাল ৯ টার লুকড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে বিলালকে আটক করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সাবাজ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা বিলাল স্বীকার করে। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে সে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাবাজ হত্যার দায় স্বীকার করে প্রায় আড়াই ঘন্টাব্যাপী হত্যাকান্ডের পরিকল্পনাসহ পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com