মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৮৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগারে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামী সিরাজ মিয়া (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার আছরের নামাজের পর জানাজা শেষে ইনাতাবাদ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে শত শত মুসল্লী অংশগ্রহণ করে। সে ইনাতাবাদ গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে।
হবিগঞ্জের জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, গত ১৫ মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক মাসের সাজা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ধুলিয়াখাল কারাগারে সে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নাম্বার-২৭৬১/১৯/এ।
গতকাল বুধবার দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
সিরাজ মিয়ার পরিবার অভিযোগ করে বলেন, বিনা কারণে অসুস্থ সিরাজ মিয়াকে দালাল সাজিয়ে কারাগারে প্রেরণ করা হয়। যার ফলে সিরাজ মিয়া অপমানের জ্বালা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যান। তাদের অভিযোগ প্রকৃত দালালরা হাসপাতালে প্রকাশ্য ঘুরলেও তারা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এমনকি হাসপাতালের কতিপয় কর্মচারীদের ছত্রছায়ায় থেকে রোগীদের সাথে এখনো প্রতারণা করে আসছে মুল দালালরা। তারা বলেন, শুধু মাত্র বক্তি আক্রোশের কারনে একটি প্রাইভেট ক্লিনিকের মালিক সিরাজ মিয়াকে দালাল সাজিয়ে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেয়। আর ওই ক্লিনিক মালিকের প্ররোচনায়ই সিরাজ মিয়াকে সাজা দেয়া হয়। আমরা এর সঠিক বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com