শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে মাদক বিরোধী আলোচনা ও অভিষেক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদকবিরোধী শক্তি চুনারুঘাট পৌর শাখার আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা ভবনের পৌর মেয়রের কার্যালয়ে আশরাফুর রহমান শহীদের সভাপতিত্বে ও তাজীবুল হাসান বিজয়ের পরিচালনায় উপজেলা মাদক বিরোধী শক্তি চুনারুঘাট’র প্রধান সমন্বয়ক ও সভাপতি মোহাম্মদ ফুলমিয়া খন্দকার মায়া’র শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মোহাম্মদ জিন্নাহ চৌঃ চেয়ারম্যান এন.এম.সি ফাউন্ডেশন, ফরিদ আহমেদ জেলা পরিষদ সদস্য, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন এরশাদ হোসাইন সাধারন সম্পাদক মাদক বিরোধী শক্তি চুনারুঘাট।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ গিয়াস উদ্দিন সাধারন সম্পাদক ১০নং মিরাশী ইউনিয়ন, শাহজাহান মিয়া সাধারন সম্পাদক ৭নং উবাহাটা ইউনিয়ন, পৌর কমিটির সহসভাপতি ফয়েজ আহমেদ, হৃদয় মোদক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন রায়হান, আশিকুল ইসলাম চৌঃ, আরিফুল ইসলাম তানিম, সাইফুল ইসলাম রাজু দপ্তর সম্পাদক, তায়েফ রহমান স্বাস্থ্য ও সেবা সম্পাদক, স্বাধীন দেব নাথ ছাত্র বিষয়ক সম্পাদক।
বক্তাগন বলেন, মাদক একটি অভিশাপ। এর জন্যে একটা জীবন, পরিবার, সমাজ ও দেশ ধ্বংস হয়ে যায়। তাই মাদককে প্রতিরোধ করতে নিজ নিজ ঘর থেকে গণসচেতননতা তৈরিকরণ ও সামগ্রিকভাবে অংশগ্রহণ ও সকলে একাগ্রতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত ও প্রতিশ্র“তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com