বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড চরম বিদ্যুৎ বিপর্যয়

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে অর্ধশতাধিক ঘর-বাড়ি। অনেক স্থানে অসংখ্য গাছপালা উপড়ে গেছে। উড়ে গেছে ঘরের টিন চালা। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয় ঘটেছে।
গতকাল রবিবার ভোররাতে জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। এসময় হবিগঞ্জ শহর, বানিয়াচং, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্থ হয়েছে।
দমকা হাওয়ার সাথে ঝড়ো বাতাস শুরু হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শহরের খোয়াই নদীপাড়ে অবস্থিত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বসে নদীতে পড়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, প্রচন্ড ঝড়ো হাওয়ার সাথে দমকা বাতাসের কারণে শহরের বেশ কিছু স্থানে ঘর-বাড়ি বিধ্বস্থ হয়ে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। তবে বড় ধরণের কোন অঘটন ঘটেনি। এর মধ্যে শহরের যশোর আব্দা, রেডক্রিসেন্ট ভবন, অনন্তপুর ও খোয়াই নদীপাড়ের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। অধিকাংশ ঘরেরই টিনে চালা উড়ে গেছে।
হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম জানান, ঝড়ো হাওয়ার সময় রেডক্রিসেন্ট ভবনের টিনের চালা উড়ে গেছে। আর এতে করে ভবনে থাকা মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।
জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঝড়ে বেশ কিছু স্থানে ক্ষয়-ক্ষতির খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকা প্রণয়ন করে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।
এদিকে এ অবস্থার কারনে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘœ ঘটে। গতকাল রোববার বেলা প্রায় ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরবর্তীতে সরবরাহ দেয়া হলেও অসংখ্যবার আসা-যাওয়া করেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অফিস আদালতে কাজ করতে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া গ্রামাঞ্চলের পল্লী বিদ্যুতের অবস্থা আরো করুন। বিদ্যুতের এ অবস্থার কারনে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com