বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৮৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯১তম জন্ম বার্ষিকী ও বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর উদ্যোগে শান্তি র‌্যালী, আলোচনা সভা, রক্তদানে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট হবিগঞ্জ-এর যুব প্রধান আশিষ কুমার কুরির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, এডভোকেট শিবলী খায়ের, আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয় কুমার সিংহ, হেডওয়ে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার দাস রবি, যুব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধুত্ব বিভাগের প্রধান সারওয়ার হোসেন জয়, ইকবাল আহমেদ, বিভাকর রায় বাপ্পী, খলিলুর রহমান, জয় কুমার দাস, নাদিয়া লাবন্য, নওরিন পায়েল, সুমি আক্তার, মাসুম বিল্লাহ, ববি, তোফা, আকাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com