বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হোটেল রেজায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই ম্যানেজার আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। মালিকের অগোচরে অসাধু ম্যানেজাররা মোটা অংকের টাকার বিনিময়ে এসব সুযোগ সুবিধা করে দিচ্ছে। আর এসব হোটেলে যোগ দিচ্ছে প্রবাসীর স্ত্রী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি পুলিশের নজরে আসলে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম শহরের সিনেমা হল রোড এলাকায় অভিযান চালিয়ে হোটেল রেজার ম্যানেজার শাহীন মিয়া ও হাফিজুর রহমানকে আটক করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এর আগেও হোটেল রেজা, সোনার বাংলাসহ বিভিন্ন হোটেল থেকে কলগার্ল ও খদ্দের আটক করা হয়। হোটেলের ম্যানেজাররা প্রতি রুম ঘন্টায় ৫০০-১০০০ করে ভাড়া নিচ্ছেন। ফলে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডসহ পরিবেশ নষ্ট হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com