মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের বহরা ইউনিয়নের ২কোটি টাকার বাজেট ঘোষনা

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের ২০১৯/২০২০ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টানের সভাপতি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। জনাকির্ন এ অনুষ্টানে চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ ১ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৫শ ৫৬ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬শ ১ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯শ ৫৫ টাকা। এ সময় শিক্ষক, সাংবাদিক, পুলিশ, বিজিবি প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট আলোচনায় সাংবাদিক আবুল হোসেন সবুজের তামাক বিরোধী প্রচারনায় বাজেটে বরাদ্ধ রাখার প্রস্তাবে চেয়ারম্যান সম্মতি দিয়ে সংশোধনির আশ্বাস দেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাজেন্দ্রপুর ক্যাম্পের নায়েব সুবেদার মজিবুর রহমান, মনতলা পুলিশ ফাড়ির আইসি মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক তিতন, সাগর আলী, ইউনুছ মিয়া, সাফিয়া আক্তার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com