সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

দায়িত্ব গ্রহন করেই চিকিৎসা মানোন্নয়নে নামলেন চেয়ারম্যান কাদির লস্কর

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৭৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে সদ্য দায়িত্ব গ্রহন করেই চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
শনিবার সকালে তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিতের বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের হাতে খাবারের পেকেট তুলে দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও মোমিন উদ্দিন চৌধুরী, মেডিকেল অফিসার ফাতেমা হক, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের তনয়া ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার নাজমুল হোসেনের সহধর্মিণী এনি লস্কর, চেয়ারম্যানের পুত্রবধু সৈয়দা নাজনিন আহমেদ সিলভী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন সহ আরো অনেকে।
ভারপ্রাপ্ত টিএইচও মোমিন উদ্দিন চৌধুরী হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন স্বাস্থ্য সেবার উন্নয়নে পদক্ষেপ নিয়েছেন। উনার প্রতিনিধি হিসেবে আমার সকল উন্নয়ন কর্মকান্ডের মধ্যে প্রধান হলো, চুনারুঘাটে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করা।
চেয়ারম্যান কন্যা এনি লস্কর জানান, আমরা যখন বিগত উপজেলা নির্বাচনে বাবার পক্ষে প্রচারণা করেছিলাম, তখন অধিকাংশ মানুষের কাছ থেকে জানতে পারি- তারা সটিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমার বাবা বিজয়ী হলে চিকিৎসা সেবা অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছাব এমন অঙ্গিকার করেছিলাম। এ অঙ্গিকারকে বাস্তবায়নের জন্য আজ বাবাকে সাথে নিয়ে হাসপাতালের চিকিৎসা সেবার খোঁজ-খবর নিতেই এ প্রয়াস। ইনশাআল্লাহ আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সঠিক সেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবো।
প্রসঙ্গত, ৫০ শয্যাবিশিষ্ট চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়। কিন্তু নির্মাণের প্রায় দশ বছর পরও ভবনটির উদ্বোধন হয়নি। এদিকে হাসপাতালে ডাক্তার সংকট, কর্মকর্তা/কর্মচারী সংকট, দায়িত্বে অবহেলাসহ নানান অভিযোগ রয়েছে। অচিরেই ভবন উদ্বোধন হবে এবং হাসপাতালের সকল সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com