মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৭৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশব্যাপি আলোড়ন সৃষ্টি করা ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা এবং নারী নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯৫’ ব্যাচ এর আয়োজনে শহরের হীরামিয়া গার্লস হাইস্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, হিরামিয়া গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ নবীগঞ্জ জে,কে সরকারী উচ্চ বিদ্যালয়, উইমেন্স কলেজ ও হীরা মিয়া গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com