শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লন্ডন প্রবাসী জজ আলী মিয়ার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৬২৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী ও দানবীর আলহাজ্ব জজ আলী মিয়ার দাফন কার্য সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০এপ্রিল লন্ডনে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৮২)। গতকাল দুপুর ১টায় মরহুমের লাশ তার গ্রামের বাড়ীতে নিয়ে আসা হলে শেষ বারের মত তাকে একনজর দেখার জন্য ভীড় জমে উঠে। অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। ওই দিনই আসরের নামাজের পর তেঘরিয়া হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযায় হাজারো মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে তেঘরিয়া “বাইতুল মামুর জামে মসজিদ” সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com