সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের বিভিন্ন হোটেলে অসামাজিক কর্মকান্ডে অভিযোগ পাওয়া গেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজাররা মালিকের অগোচরে ঘন্টায় প্রতি রুম ৫শ থেকে হাজার টাকায় ভাড়া নিচ্ছে। আর এসব হোটেলে স্কুল কলেজের শিক্ষার্থী, প্রবাসীর স্ত্রী এবং বিভিন্ন কোম্পানির যুবক-যুবতিরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রুমে উঠে আনন্দ ফুর্তি করছে। গত রবিবার রাত ১০টার সময় শহরের সিনেমা হল এলাকার বিলাস বহুল সোনার বাংলা আবাসিক হোটেলের ২১৩নম্বর থেকে প্রাণ কোম্পানির যুবক-যুবতিকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়। তারা হলো, সিলেট জেলার পাঠানটুলা এলাকার স্বপন মিয়া (২৫) ও হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াবাদ গ্রামের স্বামী পরিত্যক্ত পান্না আক্তার (২২)।
সূত্র জানায়, তারা অলিপুর প্রাণ কোম্পানিতে চাকুরীর সুবাদে ভালোবাসে এবং প্রায়ই তারা বিভিন্ন আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অবস্থান করে। গত শুক্রবার ওই হোটেলে রুম ভাড়া নিয়ে তারা অবস্থান করে। বিষয়টি স্থানীয় লোকদের নজরে আসলে গতকার রবিবার রাতে তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিলে তারা ঘটনার কথা স্বীকার করে। কিন্তু স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তারা কাগজপত্র দিতে পারেনি। পরে পান্নার পিতামাতাকে এনে মুছলেখা রেখে রবিবার রাত ১টায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সোনার বাংলা হোটেলের প্রধান ম্যানেজার শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে আছি। সহকারী ম্যানেজার আলম মিয়ার সাথে যোগাযোগ করেন। তার সাথে যোগাযোগ করলে সে জানায়, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রুম ভাড়া নেয়। স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে তাদেরকে বিদায় দেয়া হয়। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com