বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চিকিৎসায় এত অবহেলা কেন-প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিসি-এসপি অফিস পরিচ্ছন্ন থাকে কিন্তু হাসপাতাল কেন অপরিচ্ছন্ন থাকবে এমন প্রশ্ন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। তিনি বলেন, সরকারতো চিকিৎসা খাতে সর্বোচ্চ ব্যয় করছে। ডাক্তারদের কোয়ার্টার দিয়েছে। উচ্চ হারে বেতন-ভাতা দিচ্ছে। সব ধরণের সুযোগ সুবিধা দিয়েছে। এরপরও চিকিৎসায় এত অবহেলা কেন? তিনি বলেন, যারা এত সুযোগ সুবিধা পেয়েও অবহেলা করেন, তারা চাইলে চাকরি ছেড়ে চলে যেতে পারেন। সরকারের চাকরি করে, সুযোগ সুবিধা নিয়ে, সরকারের নাম ব্যবহার করে কনসালটেন্ট, প্রফেসর পদ পদবি নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবেন তা মেনে নেয়া যাবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষরা চিকিৎসা সেবা নিতে আসেন। তাদের চিকিৎসায় অবহেলা সহ্য করা হবেনা। দালালদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরিদর্শনে এসে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাবেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব ও মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমূখ। পরে প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com